ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজিন সালেহের পাঁচ রানের আক্ষেপ

Link Copied!

rajin-salehস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। দশ খেলায় মাত্র ৪ পয়েন্ট পাওয়ায় দলটির রেলিগেশন প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সিসিএসের অধিনায়ক রাজিন সালেহ বাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন।
শনিবার সাভারের বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন রাজিন সালেহ। ব্যক্তিগত ৯৫ রানে রাজিনকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন আবাহনীর বাঁহাতি স্পিনার অমিত কুমার। ১৩৫ বল মোকাবেলা করে পাঁচটি বাউন্ডারি ও চারটি বিশাল ছক্কার সাহায্যে তিনি এই রান সংগ্রহ করেন।
শেষ পর্যন্ত রাজিন সালেহের অনবদ্য ৯৫ রানের সুবাদে ক্রিকেট কোচিং স্কুল নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৫ রান। এর আগে লিজেন্ড অব রুপগঞ্জের বিপক্ষে হার না মানা ১০৬ রানের ইনিংস খেলেন রাজিন সালেহ।