ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবি শিক্ষক নির্বাচনে আওয়ামী প্যানেল জয়ী

Link Copied!

ju1জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদ নির্বাচনে সবকটিতে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ জয়লাভ করেছে।
গতকাল রোববার (০৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল সাড়ে ৮টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে ৬টি ক্যাটাগরিতে ৬ জন সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটিতে ১ জন এবং শিক্ষা পর্ষদে ৩টি ক্যাটাগরিতে মোট ৬ জন শিক্ষক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে ডিন ক্যাটাগরিতে মো. আমির হোসেন ২৮৫ ভোট, প্রভোস্ট ক্যাটাগরিতে মো. শাহেদুর রশিদ ২৬১ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ২৪৯ ভোট, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে নাজমুল হাসান তালুকদার ২৪০ ভোট, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মোসা. ফাহিমা আহমেদ এ্যানি ১৮১ ভোট এবং প্রভাষক ক্যাটাগরিতে সৈয়দা মরিয়ম লিজা ২৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এদিকে ২৬২ ভোট পেয়ে অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফরিদ আহমদ।
শিক্ষক পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ১৬১ ভোট পেয়ে আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল, ২৯৯ ভোট পেয়ে মোহাম্মদ ওসমান গণি এবং ২৭৪ ভোট পেয়ে মোহাম্মদ লুৎফর রহমান জয়ী হয়েছেন।
এছাড়া প্রভাষক ক্যাটাগরিতে মোহাম্মদ তারিকুল ইসলাম ৩০৬ ভোট ও মোহাম্মদ ইফসুফ হারুন ২৮৭ ভোট এবং সহকারি অধ্যাপক ক্যাটাগরিতে মো. ওয়াহিদুজ্জামান ২৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন ।