ঢাকাMonday , 6 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিকআপ চাপায় স্কুল শিক্ষিকাসহ নিহত ৩

Link Copied!

Road-Accident-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার উজানপাড়া এলাকায় পিকআপ চাপায় স্কুল শিক্ষিকাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষিকার নাম ফেরদৌসী আক্তার (৩২)। তিনি হদ্দেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলী গ্রামে।
অপর নিহতরা হলেন- ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের খোকা মিয়া (৩৫) এবং পৌর শহরের ৭নং ওয়ার্ডের দরিরামপুর উজানপাড়া গ্রামের প্রহলাত সূত্রধরের ছেলে শ্যামল সূত্রধর (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে ভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা ফেরদৌসী আক্তার। এ সময় তার সঙ্গে ওই ভ্যানে শ্যামল সূত্রধরসহ আরো কয়েকজন যাত্রী ছিল। পথিমধ্যে তারা উপজেলার উজানপাড়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় পাশে থাকা খোকা মিয়া নামে এক বাইসাকেল আরোহীও চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গুরুতর আহত হন ওই ভ্যানের যাত্রীসহ ৫ জন।
দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভ্যানযাত্রী শিক্ষিকা ফেরদৌসী আক্তার ও শ্যামল সূত্র মারা যান।
আহতদের মধ্যে উপজেলার বালিয়ারপাড় গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে শফিকুল ইসলামকে (৩১) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের মিলন (৩০) এবং পৌর শহরের নওধার গ্রামের সোহাগকে (৪০) ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।