ঢাকাSunday , 5 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিবারের সঙ্গে ব্রাজিলের দুর্দশা দেখেছেন নেইমার

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : ব্রাজিল ও বার্সেলোনার মধ্যে চুক্তি হয়েছে, ঘরের মাঠে অনুষ্ঠ্যেয় রিও অলিম্পিকে খেলতে পারবেন নেইমার। যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায় খেলতে পারবেন না তিনি। তাতে কী? নিজ দেশের খেলা দেখা থেকে কি বিরত থাকতে পারেন ২৪ বছর এই ফুটলবার?
ব্রাজিলের খেলা দেখতে জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবারকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ার রোজ বল স্টেডিয়ামে চলে যান নেইমার। তারা দুজন ভালো বন্ধুও বটে। নেইমার হয়তো ভেবেছিলেন, সতীর্থরা গোল করলে বিবারকে নিয়ে আনন্দে ভাসবেন তিনি। বিধিরাম, ম্যাচে দৃশ্যায়ন হলো ভিন্ন চিত্র।
গানসো-কুটিনহোরা গোলটাকে সোনার হরিণ বানিয়ে ফেললেন। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়েন কার্লোস দুঙ্গার শিষ্যরা। আর তাতে এক রাশ হতাশা সঙ্গী করে ‘বন্ধু’ বিবারকে নিয়ে মাঠ ছাড়েন নেইমার। ব্রাজিলের পরবর্তী ম্যাচ বুধবার। ওরল্যান্ডের ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে খেলবে সেলেকাওরা।