ঢাকাSunday , 5 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderনাটোর প্রতিনিধি : জেলার বড়াইগ্রাম উপজেলায় ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুনীল বনপাড়া খ্রিস্টানপাড়া এলাকায় মুদি ব্যবসা করতেন।
রোববার (৫ জুন) দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিস্টানপাড়ায় এ ঘটনা ঘটে। বড়ইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।