ঢাকাSaturday , 4 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে দু’গ্রুপের গোলাগুলিতে নিহত ১

Link Copied!

Guli-ফেনী প্রতিনিধি : সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র দখল করা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরভৈরব হাজী তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ প্রার্থী মোশারফ হোসেন মিলন ও বিএনপি প্রার্থী শামছুদ্দিন খোকন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চর ভৈরব হাজী তোফায়েল আহম্মেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শতাধিক বহিরাগত হামলা চালায়। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের গুলিতে এক মেম্বর প্রার্থী কাউছারের এজেন্ট নুর হোসেন শিপন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় ৪ পুলিশ সদস্য, তিন আনসার সদস্য, দুই পোলিং কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে। তিনটি ব্যালেটবাক্স ছিনতাই ও নির্বাচনী সরঞ্জাম লুট হওয়ায় সকাল ১১টা থেকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
জেলা প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।