ঢাকাSaturday , 4 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৬ সালেই প্রাথমিকের সমাপনী বাতিলের দাবি

Link Copied!

pscনিজস্ব প্রতিবেদক : ২০১৬ সালের মধ্যে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে অভিভাবকরা।
শনিবার সকাল ৯টায় ভিকারুননিসা নুন স্কুলের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, ‘শিশুর মানসিক বিকাশে এবং হয়রানি থেকে বাঁচতে পিইসি পরীক্ষা বাতিল করতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা কিছু বোঝার আগেই তাদের পরীক্ষার বোঝা চাপিয়ে দেয়া হয়। এ পরীক্ষা শারীরিক ও মানসিক চাপ ছাড়া আর কিছুই নয়।’
তারা আরও বলেন, ‘যেহেতু সরকার ইতোমধ্যে পিইসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু এ সিদ্ধান্ত এ বছর থেকেই চালু করা হোক।’
আন্দোলনে নেতৃত্বদানকারী দিলারা আক্তার বলেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের দাবিগুলো সরকারের সংশ্লিষ্টদের জানিয়েছি। একমাসের মধ্যে এ বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল রোববার সকাল সাড়ে ৭টায় অভিভাবকরা আবারও সমবেত হবেন বলেও জানান তিনি।