ঢাকাSaturday , 4 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাখাতে বাজেট ৪৯০১০ কোটি টাকা

Link Copied!

educationনিজস্ব প্রতিবেদক : ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ ধরা হয়েছে ৪৯ হাজার ১০ কোটি টাকা। গত বাজেটে এখাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ১০৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে ১১ হাজার ৯০৫ কোটি টাকা। শিক্ষাখাতের বরাদ্দ মোট প্রস্তাবিত বাজেটের ১৪ দশমিক ৩৮ শতাংশ। আগামী অর্থ বছরের জন্য মোট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে ২২ হাজার ১৬২ কোটি টাকা। গত বাজেটে যার পরিমাণ ছিল ১৬ হাজার ৮৪৬ কোটি টাকা। এবার প্রাথমিক গণশিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৫ হাজার ৩১৬ কোটি টাকা। যা মোট বাজেটের ৬ দশমিক ৫০ শতাংশ। গতবারের চেয়ে এখাতে বরাদ্দ বেড়েছে ১ দশমিক ৩১ শতাংশ। অনুন্নয়ন ব্যয় ১৪ হাজার ৪৫২ কোটি এবং উন্নয়ন ব্যয় বরাদ্দ ৭ হাজার ৭১০ কোটি টাকা।
শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নির্ধারিত হয়েছে ২৬ কোটি ৮৪৮ কোটি টাকা। যেখানে গত বছর ছিল ২০ হাজার ২৫৯ কোটি টাকা। নতুন অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৫৮৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৭ দশমিক ৮৮ শতাংশ।
গতবারের চেয়ে বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। অনুয়ন্নয়ন ব্যয় ২০ হাজার ৬৮১ কোটি, উন্নয়ন ব্যয় ৬ হাজার ১৬৭ কোটি টাকা।
বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষাখাতের প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, শিক্ষার সুযোগ বাড়াতে চলতি অর্থ বছরেও বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, সৃজনশীল মেধা অন্বেষণসহ নানা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিদ্যালয়হীন ১ হাজার ১২৫টি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে।
উন্নয়নের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করে কারিকুলাম প্রণয়ন, বই মুদ্রণ, ও শিক্ষক নিয়োগের কাজ সম্পন্ন করেছি। এ উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার ৮৯৫ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার ১৭টি বিদ্যালয় পুনঃনির্মাণ ও মেরামতের ফলে বিদ্যালয় এবং শিক্ষার্থীর অনুপাত হ্রাস পেয়েছে। বর্তমানে প্রাথমিক শিক্ষায় ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে। ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত যার সংখ্যা ৩৮ লাখ ১৬ হাজার। মোট ১ কোটি ৬৮ লাখ শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। যার ৭৫ শতাংশই ছাত্রী। কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ইতোমধ্যে ৭ হাজার ৫০০ তে উন্নীত করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।