স্পোর্টস ডেস্ক : ভারত সিরিজের আগে একে পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে জিম্বাবুয়েকে। ক’দিন আগে ব্যর্থতার জেরে কোচ ডেভ হোয়াটমোরকে বরখাস্ত করা হয়েছে। তার সঙ্গে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এবার পিঠের চোটে পড়ে ওয়ানডে ও টি২০ দল থেকে ছিটকে গেলেন ফাস্ট বোলার টিনাশে পানিয়াঙ্গারা।
বুলাওয়েতে পানিয়াঙ্গারা ভারত সিরিজেরই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পিঠের চোট তাকে তাকে দল থেকেই ছিটকে দিলো। পানিয়াঙ্গারার স্থলাভিষিক্ত করা হয়েছে ছয়টি ওয়ানডে ও সাতটি টি২০ ম্যাচ খেলা তুরাই মুজারাবানিকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জুন। শেষ হবে ১৫ জুন। এরপর তিন ম্যাচের টি২০ সিরিজ ১৮ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ওয়ানডে ও টি২০ সিরিজের ছয়টি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ওয়ানডে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রিকমন্ড মুতামবামি, তুরাই মুজারাবানি, চামু চিবাবা, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ভুসি সিবান্দা, তাওয়ান্দা মুপারিয়া, শন উইলিয়ামসন, সিকান্দারা রাজা, নেভিল মাদজিভা, ডোনাল্ড ত্রিপানো, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চিসোরো, হ্যামিল্টন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন।

