ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উপকূলে রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

Link Copied!

tranহাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসহায়তা দেয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দ্বীপের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।
উপকূলীয় অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল বাঁচাও আন্দোলন, আমরা হাতিয়াবাসী ও হাতিয়া নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
উপকূল বাঁচাও আন্দোলনের সংগঠক শাহেদ শফিক জানান, উপকূল বাঁচাও আন্দোলনের ফেসবুক গ্রুপের মাধ্যমে ঘূর্ণিঝড় রোয়ানুই বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের সংগঠনের কর্মীরা তহবিল সংগ্রহ করেন। সংগঠনের কর্মীদের বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষিদের দেয়া অনুদানেই এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচির মাধ্যমে ৫ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। এছাড়া ঘর ভেঙে যাওয়া ৮টি পরিবার ও ঝড়ে নিহত দুই পরিবারের মধ্যে নগদ অর্থসহায়তা দেয়া হয়েছে। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।