ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ডাকাতের অস্ত্রাঘাতে আহত ২

Link Copied!

foridpurফরিদপুর প্রতিনিধি : জেলার ভাঙ্গায় ডাকাতের হামলায় আহত হয়েছেন দুইজন। এ সময় ডাকাতরা প্রায় ৩ লক্ষাধিক টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, ১৫টি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
শুক্রবার রাতে উপজেলার সাউতিকান্দা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে সাউতিকান্দা গ্রামের ৮টি বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটে নেয়। বাধা দেয়ার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী ও তার ছেলে মাওলা শেখকে কুপিয়ে আহত করে ডাকাতরা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ডাকাতির খবর শুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।