ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ৬ জেলে আটক

Link Copied!

Handcuffবাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে সব ধরনের পারমিট বন্ধের পরও অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৬ জেলে আটক করেছে বনবিভাগ। আটককৃত ছয় জেলেকে বন আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাদঁপাই রেঞ্জের পশুর নদী থেকে তাদের নৌকাসহ আটক করে। পরে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেটকী, চিংড়ি, পোয়া, টেংরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৮০ কেজি মাছ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- বরগুনা জেলার তালতলি উপজেলার সকিনা গ্রামের আব্দুল আজিজের ছেলে ছেলে জাফর পেয়াদা, উত্তরজারাখালী গ্রামের হযরত আলীর ছেলে নাসির, নিন্দ্রারচর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে দুলাল, ছোট আমখোলা গ্রামের মোস্তাফার ছেলে আবুল ফজল, খুলনার নতুন বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে মোস্তাফা শেখ ও বাগেরহাটের মংলার জয়মনিঘোলের সেকেন্দর গাজীর ছেলে নজরুল গাজী।
সুন্দরবন পূর্ব বিভাগের চাদঁপাই রেঞ্জের (ওসি) স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বনে বার বার অগ্নিকাণ্ডের ঘটনায় সুন্দরবনে সব ধরনের পারমিট বন্ধ থাকে। এরপরও অবৈধভাবে মাছ ধরছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জেলে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত ছয় জেলেকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত মাছ নষ্ট করে মাটিচাপা দেয়া হয়েছে।