ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি মোহাম্মদ আলী

Link Copied!

mohammad-aliস্পোর্টস ডেস্ক : শ্বাস-প্রশ্বাসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীকে। বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
৭৪ বছর বয়সী সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী পারকিনসন রোগে ভুগছেন। তবে হাসপাতালে নেয়ার পর তার অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের মুখপাত্র বব গানেল।
১৯৮১ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার তিন বছর পর থেকেই এ সমস্যা ভুগছেন। গত দু’বছরে দু’বার হাসপাতালে ভর্তি করতে হয়েছে মোহাম্মদ আলীকে। ২০১৪ সালের ডিসেম্বর মাসে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর ২০১৫ সালে জানুয়ারিতে মূত্রঘটিত সংক্রমণের চিকিৎসাও করাতে হয় তাকে।
চলতি বছরের এপ্রিল মাসে অ্যারিজোনায় একটি অনুষ্ঠানে তাকে শেষবার দেখা গিয়েছিল তিন বারের হেভিওয়েট চ্যাম্পিয়নকে।