ঢাকাFriday , 3 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটকে বিদায় বললেন পয়েন্টার

Link Copied!

pointerস্পোর্টস ডেস্ক : বয়স খুব একটা বেশি না, ২৯ বছর। এ বয়সেও তো অনেক ক্রিকেটার খেলে যাচ্ছেন দাপিয়ে। কিন্তু একান্ত ব্যক্তিগত কারণে একই সঙ্গে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলে দিলেন অ্যান্ড্রু পয়েন্টার। কী সেই ব্যক্তিগত কারণ? কোচিং ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে চান আয়ারল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে অ্যান্ড্রু পয়েন্টার বলেন, ‘আমার একান্ত ব্যক্তিগত কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। আমি ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবের যুবদলের প্রধান কোচ। এ ছাড়া ক্লাবটিতে আরো ভূমিকা রয়েছে আমার। আমি মনে করি, এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারতাম, রানও করতে পারতাম। তবে আমি কারো পথের কাটা হতে চাই না যে কিনা লেইনস্টার লাইটিং ও আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে চায়।’
তিনি আরো বলেন, ‘আমি আমার কোচিং ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। কোচিংয়ের তিন নাম্বার ধাপ প্রায় শেষের দিকে। শীঘ্রই চতুর্থ পর্বে অংশ নেব। এ ছাড়া পরিবারকে যথেষ্ট সময় দিতে হয়। আয়ারল্যান্ডের জার্সি গায়ে আমার যতটুকু অর্জন, তা নিয়ে আমি গর্বিত। বিশেষ করে, দেশকে নেতৃত্ব দিয়েছে আমি। এ দেশের জার্সি গায়ে চড়িয়ে দুটি বিশ্বকাপ খেলেছি। এই সবুজ জার্সিকে ভীষণ মিস করব। তবে এখনই বিদায় বলাটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সুযোগ করে দিয়েছেন।’
ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের স্কোয়াডে ছিলেন পয়েন্টার। তবে জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালের সেপ্টেম্বরে। ২০০৮ সালে আইরিশ দলে অভিষেক হয় তার। দেশের জার্সিতে সমান ১৯টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলেছেন পয়েন্টার। একদিনের ক্রিকেট ও টি২০ মিলে করেছেন ৪৭৪ রান। এতে রয়েছে তিনটি হাফ সেঞ্চুরি। দুটি টি২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের স্কোয়াডে ছিলেন তিনি। তার ছোট ভাই স্টুয়ার্ট উইলিয়াম পয়েন্টার এখনো জাতীয় দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলছেন।