চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারা উপজেলায় ভোটের আগের দিন মহড়া দেয়ার সময় একটি ভোট কেন্দ্রের পাশের রাস্তা থেকে একটি অস্ত্র-গুলিসহ ছাত্রলীগের তিনকর্মীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপাজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি দক্ষিন-পূর্ব অঞ্চলের পরিচালক (অপারেশন) এ কে এম নাছির উদ্দিন এমরান।
তিনি বলেন, ‘ভোটের আগের দিন মহড়া দেয়ার সময় ছাত্রলীগের তিনজনকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। পরে তাদের ইউএনও সাহেবের কাছে হস্তান্তর করা হয়েছে।’ তবে তারা ছাত্রলীগের কোন পর্যায়ের নেতা বা কর্মী সেটি তিনি জানাতে পারেননি।

