ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই

Link Copied!

vc-duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘পরিবেশ, বন্যপ্রাণি, প্রকৃতি এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষাই পারে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধি করতে। সচেতন নাগরিক, সচেতন জনগোষ্ঠী, সচেতন সমাজ সর্বোপরি সচেতন জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রদান করে চলেছে।’
বৃহস্পতিবার (০২ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং বেলা’র যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘পরিবেশ শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নতুন বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভবিষ্যত রচনায় নিরলস কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের আজকের শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশকে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে।’
দেশের পরিবেশ রক্ষার্থে তাই বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সকল কর্মকাণ্ডে ইন্টার্নশিপ প্রদানের মাধ্যমে সম্পৃক্ত করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই সেমিনার আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা। সমাজে সমস্যা থাকবে, তবে সেই সমস্যার সমাধানও থাকবে। শিক্ষার্থীদের নেতিবাচক চিন্তা-ভাবনা পরিহার করে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।’
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বেলা’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা রেজওয়ানা হাসান এবং অসিত রঞ্জন পাল।