ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালিতে অস্ত্রসহ ৬ জলডাকাত গ্রেপ্তার

Link Copied!

armsকক্সবাজার প্রতিনিধি : জেলার মহেশখালীতে অস্ত্র ও কার্তুজসহ ৬ জলডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত একটার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া থেকে তাদের গ্রেপ্তার ও এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নাছির উদ্দিন (২৭), মোহাম্মদ ফজলু (২৪), রেজাউল করিম (৩০), মোহাম্মদ কামাল (২০), মোহাম্মদ বেলাল (২৪) ও শহিদুল ইসলাম (২৮)। তাদের বাড়ি পার্শ্ববর্তী কুতুবদিয়া উপজেলায়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, গ্রেপ্তার হওয়া ছয়জন চিহ্নিত জলডাকাত। তারা সাগরে ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।