ঢাকাThursday , 2 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার জেরে স্বামীকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীর ছুরিকাঘাতে আবু বকর (৬৫) নামে এক স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া খাতুনকে (৩২) আটক করেছে পুলিশ।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবু বকর উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছোটকোয়ালিব গ্রামের আকছেদ মণ্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবু বকরের স্ত্রী আছিয়ার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। রাতে আছিয়া খাতুন লোকজন নিয়ে তার স্বামীকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে লাশ পাশের হাওয়া গ্রামের মাঠে ফেলে রেখে যায়।
বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয়রা আবু বকরের লাশ দেখতে পেয়ে স্ত্রী আছিয়া খাতুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। আছিয়ার বাড়ি উপজেলার কয়ড়া গ্রামে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।