ঢাকাTuesday , 31 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের কমিটিতে জাতীয় মহিলা দলের ক্রিকেটার

Link Copied!

SARMINনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের কমিটিতে যুক্ত হয়েছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা। রোববার (২৯ মে) বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক পদে ৬ ছাত্রীকে মনোয়ন দেয়া হয়। ঘোষিত কমিটিতে সুপ্তা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
সুপ্তার পদ প্রাপ্তির বিষয়টি শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল নিশ্চিত করেছেন।
জাতীয় মহিলা ক্রিকেট দলের এই ওপেনার বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। সহ-সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার আগে সুপ্তা বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য ছিলেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিসিবি মুক্ত চিন্তায় বিশ্বাসী। কারো মুক্ত চিন্তায় হস্তক্ষেপ করে না। তা ছাড়া এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই বোর্ডের। সুতরাং কোনো দলের সঙ্গে ক্রিকেটাররা সংযুক্ত হলে তাকে বাধা দেয়া হয় না।’