ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার জেলায় বিএনপির দ্বিগুণ আ.লীগ

Link Copied!

electionবগুড়া প্রতিনিধি : পঞ্চম ধাপে অনুষ্ঠিত বগুড়ার তিন উপজেলার ১৯ ইউনিয়নের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১০টিতে বিজয় লাভ করেছে। অপরদিকে বিএনপির মনোনীত পাঁচজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি ৪টিতেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী এবং অপর একজন বিএনপির বিদ্রোহী। জেলার কাহালু, দুপচাঁচিয়া এবং আদমদীঘির ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
কাহালু : উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং দু’টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। এই উপজেলায় চেয়াম্যান পদে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- পাইকড় ইউনিয়নে মিঠু চৌধুরী, মুরইল ইউনিয়নে হারেজ উদ্দিন এবং নারহট্ট ইউনিয়নে রুহুল আমিন বেলাল। বিএনপির বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- বীরকেদার ইউনিয়নে ছলিম উদ্দিন, জামগ্রামে আলমগীর হোসেন এবং মালঞ্চা ইউনিয়নে মোতালেব হোসেন। এছাড়াও এই উপজেলার দু’টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- কাহালু সদর ইউনিয়নে পিএম বেলাল হোসেন ও কালাই ইউনয়নে আবু তাহের হান্নান।
দুপচাঁচিয়া : এ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে দু’টিতে আওয়ামী লীগ, দু’টিতে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- জিয়ানগরে আব্দুল হাকিম তালুকদার ও গুনাহার ইউপিতে শাহ্ মো. আব্দুল খালেক। বিএনপির নির্বাচিতরা হলেন- চামরুলে শাজাহান আলী ও গোবিন্দপুর ইউনিয়নে মনোয়ার উদ্দিন হেলাল। এছাড়াও দুপচাঁচিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) তোজাম্মেল হক তোজাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
আদমদীঘি উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচটিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- আদমদীঘি সদরে জিল্লুর রহমান, সান্তাহারে এরশাদুল হক টুলু, ছাতিয়ানগ্রামে আব্দুল হক আবু, নশরৎপুরে সামছুল আলম এবং চাঁপাপুর ইউনিয়নে অ্যাডভোকেট সামছুল হক। এদিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বেলাল হোসেন বিজয়ী হয়েছেন।
প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া। তিনি ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এ জেলা বিএনপির ঘাঁটি হিসেবেই পরিচিত।