ঢাকাSunday , 29 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাফাদি বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত

Link Copied!

JOYনিউজ ডেস্ক : বাংলাদেশের সরকার উৎখাতে বিএনপি নেতা আসলাম চৌধুরী সঙ্গে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মিন্দি এন সাফাদির বৈঠকের প্রসঙ্গ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সাফাদি বিবিসির এক সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও বৈঠক করেছেন। তবে এ দাবি মিথ্যা বলে উল্লেখ করেছেন জয়।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে উল্লেখ করেছেন সাফাদি মিথ্যা বলছেন। এজন্য বিএনপিকে দায়ী করে তিনি দলটিকে ‘বোকার দল’ বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাত পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?’
এ তথ্য মিথ্যা এর পক্ষে কয়েকটি যুক্তিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘প্রথম বোকামিপূর্ণ ভুল তারা করেছে কারণ, আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোন অনুষ্ঠান বা কারও অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সাথে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে, কোথায় তার সাথে আমার সাক্ষাত হতে পারে?’
সাফাদির সঙ্গে তার কোনোসময়ই সাক্ষাত হয়নি উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এটা ওয়াশিংটনেও না বা অন্যকোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে সেটা দিয়ে এও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত। নাহলে আর কী কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে?’
এরকম একটি প্রতিবেদনের জন্য জয় বিবিসির ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভুয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।’