ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারের পক্ষে কাজ করছে ইসি

Link Copied!

nazrul-islamনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারের পক্ষে কাজ করছে বলে আবারও অভিযোগ করেছে বিএনপি। শনিবার দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন,‘এই নির্বাচনে স্থানীয় প্রশাসন যেমন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছে, তেমনি নির্বাচন কমিশনও তাদের পক্ষে কাজ করছে।’
এর আগে নরজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের সঙ্গে বেলা ২টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা জানতাম এই ইসির অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে এসেছি। এসে দেখলাম দেশ জুড়ে ভোট ডাকাতি এ জালিয়াতি।’
বিএনপি নেতা, ‘আমরা কমিশনে বারবার অভিযোগ করেছি কিন্তু তারা বলছে ব্যবস্থা নিচ্ছি। তবে কাজের কাজ কিছুই হয় না। কেউ যদি জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। ইসি বুঝে শুনেই এসব করছে।’
বারবার অভিযোগ দেওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কমিশনে অভিযোগ দিলে তারা অনিয়ম, সহিংসতার জন্য সংশ্লিষ্ট দফতরের তালিকা চেয়েছে। আমাদের কথা হলো, নির্বাচনের সময় প্রশাসন কমিশনের অধীনে থাকে। নির্বাচন শেষ হলে এটা আর থাকবে না। শেষ সময়ে এসে তালিকা পেলেও তাদের কিছু করার থাকবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে যেসব অনিয়ম, সহিংসতা ও কারচুপি হচ্ছে তা সারাদেশের মানুষকে জানানোর জন্য আমরা কমিশনে এসেছি।
তিনি আরও বলেন, ‘ইসি স্বাধীন, তবে তাদের কার্যক্রমে এই স্বাধীন চরিত্রের প্রতিফলন ঘটছে না।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির প্রতি আমাদের কোনও সহানুভূতি নেই। তবে তাদের অসহায়ত্বের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। সংবিধান কমিশনকে অনেক ক্ষমতা দিয়েছে। কিন্তু কমিশন তা প্রয়োগ করতে পারছে না।’