ঢাকাSaturday , 28 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষানীতি বাতিলের দাবিতে সোমবার জামায়াতের বিক্ষোভ

Link Copied!

jamat-logoনিজস্ব প্রতিবেদক : শিক্ষানীতি বাতিলের দাবিতে ও সরকারের প্রস্তাবিত শিক্ষা আইন প্রণয়নের প্রতিবাদে আগামী ৩০ মে (সোমবার) সারাদেশে বিক্ষোভ ডেকেছে জামায়াতে ইসলামী।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়, সরকার নীতি ও আদর্শহীন শিক্ষা আইন প্রণয়ন করে দেশের ছাত্র-ছাত্রীদের নৈতিক অধঃপতনের দিকে ঠেলে দিয়ে জাতির মহাসর্বনাশ করার আয়োজন করছে।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘সরকারের এ নীতিহীন উদ্যোগের ব্যাপারে জাতি এক ইঞ্চিও ছাড় দেবে না। আমরা আশা করতে চাই যে, সরকারের শুভবুদ্ধির উদয় হবে।’