ঢাকাFriday , 27 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভুল রাজনীতির কারণেই বিএনপির এই দৈন্যদশা

Link Copied!

Kaderময়মনসিংহ প্রতিনিধি : ভুল রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতার কারণেই বিএনপির আজ এই দৈন্যদশা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৭ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন খুব দুর্বল দল, একথা মনে করার কোনো কারণ নাই। তবে ভুলের রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতার কারণেই দলটির আজ এই দৈন্যদশা। বিএনপি কাউন্সিল করলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। এটা দলের দৈনদশারই একটি চিহ্ন। বিএনপি নিজেরা নিজেদের শুত্রু। তাদের বিরুদ্ধে শত্রুতা করার জন্য বাইরের কোনো দলের শত্রুর প্রয়োজন নাই।’
ওবায়দুল কাদের বলেন, সরকার উৎখাতের আন্তর্জাতিক ষড়যন্ত্র আওয়ামীলীগ জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেল করবে।
‘কাজ শেষ না হতেই মহাসড়কের বেহাল দশা’- একটি পত্রিকার নিউজের উদ্ধৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ১১ কিলোমিটার নির্মাণ কাজ এখনো চলছে। তবে এবারের ঈদে ঘরমুখো মানুষের কোনো প্রকার দুর্ভোগ হবে না।
এসময় উপস্থিত হলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাব উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশরী সবুজ উদ্দিন খান, সেনাবাহিনীর প্রকল্প ব্যবস্থাপক মেজর মিজানসহ সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।