নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের- ২০১৬ সালের মাস্টার্স কোর্সে (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি প্রথম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), এমবিএইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে অনলাইনে আবেদনের সময় আগামী ২৩ জুন রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে জানা যাবে।

