নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- আমন আলী ও খোকন।
বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।
তিনি জানান, বুধবার দিবাগত রাতে খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেপ্তার করে ডিবি। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া ডিবির এসআই আরিফুল ইসলাম জানান, অভিযান শেষে ইমান আলী ও খোকনের নামের অস্ত্র আইনে খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

