ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি শরীফ ও সা. সম্পাদক ফরিদ

Link Copied!

বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম (বামে) এবং সাধারণ সম্পাদক ফরিদুর রহমান (ডানে)

বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম (বামে) এবং সাধারণ সম্পাদক ফরিদুর রহমান (ডানে)

নিজস্ব প্রতিবেদক : খামারবাড়ি নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারি পরিষদ ও নন-ক্যাডার বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারি পরিষদের সভাপতি এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারি পরিচালক (অর্থ) সৈয়দ শরিফুল ইসলামকে সভাপতি ও বিজি প্রেস কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কম্পিউটার মেইন্টেনেন্স শাখার শাখা প্রধান ফরিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর সমাজসেবা অধিদফতর মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেছ আলী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হেদায়েত হোসেন।