ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে খুন

Link Copied!

MARDERগাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে চোরের ধারালো অস্ত্রের আঘাতে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র পাল খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বিনোদ চন্দ্রকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৬টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর বাজারে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর বাজারের জুতার ব্যবসায়ী দেবেশ চন্দ্র পাল। আজ সকাল ৬টার দিকে তিনি বাড়ি থেকে দোকান খুলতে বাজারে আসেন। এ সময় ওই এলাকার বিনোদ চন্দ্র নামের এক মাদকাসক্ত যুবক তার দোকান থেকে জুতা চুরি করে নিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে দোকানদার দেবেশ পাল চুরি করা জুতাসহ চোরকে আটক করেন।
এ সময় জুতা চোরের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথার ডান দিকের ঘারে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্র পালের। পরে আশপাশের লোকজন এসে ঘাতক বিনোদ চন্দ্রকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।