ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-ট্র্রাক সংঘর্ষে চালক নিহত

Link Copied!

Accidentগাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ যাত্রী।
বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ট্রাক চালকের নাম জানা যায়নি। তবে তার বাড়ি টাঙ্গাইল জেলায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই আনছার আলী জানান, সকালে ওই এলাকায় মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস এসআর পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত এবং ৬ বাসযাত্রী আহত হন।