ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুস্তাফিজের চলার পাথেয়

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন ২০ বছর বয়সী এই পেসার। এটা তো মাঠে বোলিংয়ের কাজ।
সানরাইজার্স  হায়দরাবাদে ভাষা বোঝার ক্ষেত্রে মুস্তাফিজের চলার পাথেয় দুটি শব্দ! এক. মুস্তাফিজ যখন বললেন ‘প্রবলেম’, তখন ধারণা করে নিতে হবে তিনি কিছুই বুঝতে পারছেন না। দুই. কাটার মাস্টার যখন বলবেন ‘নো প্রবলেম’, তখন বুঝে নিতে হবে সব ঠিকমতো চলছে। ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিলেন রিকি ভুই। সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডে মুস্তাফিজ ছাড়া একমাত্র বাংলা বুঝতে পারা মানুষটি ভারতের মধ্যপ্রদেশের এই ক্রিকেটার।
মুস্তাফিজের সঙ্গে ভুইয়ের সখ্যতা অনেক আগেরই। ২০১৪ সালে অনূধ্ব-১৯ বিশ্বকাপে একসঙ্গে খেলেছেন দু’জন। এর জন্য একে অপরকে ভালোভাবেই চেনেন তারা। বর্তমানে সানরাইজার্সের টিম ম্যানেজমেন্ট ও দলের অন্যদের সঙ্গে মুস্তাফিজের যোগসূত্র স্থাপন করে দেন ভারতীয় এই ক্রিকেটার।
দুটি ক্ষেত্রে মুস্তাফিজের ভয় কাজ করে, ভাষা ও ব্যাটিং! এ বিষয়ে রিকি ভুই বললেন, ‘সে (ফিজ) দুটি জিনিসকেই ভয় পায়, ব্যাটিং করা ও ইংরেজিতে কথা বলা।’ ভাষা বলার কৌশল হিসেবে মুস্তাফিজ বেছে নিয়েছেন দুটি শব্দ। প্রবলেম এবং নো প্রবলেম। ভুইয়ের ভাষায়, ‘মুস্তাফিজ দুটি শব্দই বলে থাকে, প্রবলেম ও নো প্রবলেম। প্রবলেম মানে সে কিছুই বুঝতে পারছে না। নো প্রবলেম মানে সে বুঝতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। ইংরেজি বলার ভয়ে সে সব সময় রুমেই থাকে!’