ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার সম্ভাবনা দেখছেন মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : দীর্ঘ দিন ধরেই বড় কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। এই আক্ষেপ পোড়াচ্ছে দেশটির ফুটবলপ্রেমীদের। আসন্ন কোপা আমেরিকায় সেই আক্ষেপ ঘোচাতে চান দলটির অধিনায়ক লিওনেল মেসি। জানালেন, কোপায় শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন তিনি।
এক নয়, দুই নয়, দীর্ঘ ২৩ বছর আগে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আগামী ৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই আসরটিতে নিজেদের উজাড় করে দেয়ার কথা বললেন মেসি। যে করেই হোক আর্জেন্টিনার শিরোপা চাই-ই-চাই।
লিওনেল মেসি বলেন, ‘কোপার শিরোপা জিততে নিজেদের সেরাটা ঢেলে দিতে চেষ্টা করব। কেননা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার চেয়েও বড় কথা, অনেক দিন ধরেই আর্জেন্টিনা কোনো কিছু জেতেনি। আমি মনে করি, একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট যোগ্য।’