ঢাকাWednesday , 25 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার ক্রিকেটে শামসুরের সেঞ্চুরি

Link Copied!

samsurস্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না শামসুর রহমান শুভ। অবশেষে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে আবাহনীর বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পা রাখলেন বছর দুয়েক আগে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়া ডানহাতি এই ওপেনার।
বুধবার সাভারে বিকেএসপিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আবাহনীর দেয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দারুণ এক সেঞ্চুরি পেলেন শামসুর। মোসাদ্দেক হোসেন সৈকতের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন গাজী গ্রুপের এই ডানহাতি ওপেনার। ১০৮ বলে ১২টি বাউন্ডারি ও ২টি বিশাল ছক্কার সাহায্যে শুভ তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান।
বুধবার আবাহনীর বিপক্ষে এই সেঞ্চুরি দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান। এই রিপোর্ট লেখা পর্যন্ত গাজী গ্রুপের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২০৫ রান। শামসুর রহমান অপরাজিত আছেন ১৩৪ রানে।