
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা বড় পুকুরিয়া কয়লাখনির মামলা বৈধ মর্মে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে। এরফলে আগামী দুমাসের মধ্যে বেগম খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
বুধবার (২৫ মে) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে রায়টি প্রকাশ করা হয়।
গতবছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট এ মামলাটি বৈধ মর্মে রায় ঘোষণা করে। সে রায়ের কপি প্রকাশের পর দুমাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে হাইকোর্ট এ রায়টি ঘোষণা করেছিলেন। সে রায়েরই পূর্ণাঙ্গ রায়ের কপি আজ বেরোলো।

