নিজস্ব প্রতিবেদক : প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর খালেদা একরামের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রফেসর খালেদা একরামের মৃত্যুতে জাতি এক বরেণ্য শিক্ষাবিদকে হারালো। তিনি ছিলেন বুয়েটের প্রথম নারী উপাচার্য।
প্রধানমন্ত্রী প্রয়াত উপাচার্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গত রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় প্রফেসর খালেদা একরাম শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫।
উল্লেখ্য, এই শিক্ষাবিদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তার বিশেষ তহবিল (ত্রাণ ও কল্যাণ) থেকে ২০ লাখ টাকা দিয়েছেন।

