ঢাকাTuesday , 24 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেন সীমান্তে মাইন বিস্ফোরণে সৌদি সেনা নিহত

Link Copied!

soudiআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় একটি স্থলমাইন বিস্ফোরণে এক সৌদি বর্ডারগার্ড সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশের আল দায়ের সেক্টরের সীমান্ত সংলগ্ন এলাকায় হতাহত সেনারা টহল দেয়ার সময় মাইনটি বিস্ফোরিত হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট।
গত মার্চ মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর দুই দেশের সীমান্ত অনেকটাই শান্ত রয়েছে। গত কিছুদিন ধরে সেখানে গোলাগুলির ঘটনা ঘটে না বললেই চলে। তবে সোমবারের ওই মাইন হামলার ঘটনা কুয়েতে প্রক্রিয়াধীন ইয়েমেন শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।