
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানকার কারাগারে ৬০ হাজার বন্দীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজোরভেটরি ফর হিউম্যান রাইটস। এদের সবাইকে কারাগারে অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি।
সিরিয়ার সরকারের কাছ থেকেই নিহতের সংখ্যা বিষয়ক এ তথ্য সংগ্রহ করা হয়েছে। অবজারভেটরির রামি আবদেল রহমান বলেন, ‘২০১১ সালের মার্চ মাস থেকে এ পর্যন্ত সরকারি কারাগারে কমপক্ষে ৬০ হাজার মানুষ নির্যাতন এবং খাদ্য ও চিকিৎসার অভাবের মতো ভয়াবহ পরিস্থিতির শিকার হয়ে জীবন হারিয়েছে।’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে একটি জনপ্রিয় আন্দোলন শুরু করেছিল দেশটির জনগণ। তবে অল্প সময়ের মধ্যেই তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যকার একটি গৃহযুদ্ধে রূপ নেয়। এর আগে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফান মিস্তুরা জানিয়েছিলেন, গত বছরের শেষ পর্যন্ত সিরিয়ার যুদ্ধে চার লাখ লোক। তবে এটা জাতিসংঘের কোনো দাপ্তরিক হিসেব নয়, এটা তার ব্যক্তিগত হিসেব।

