ঢাকাSunday , 22 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয়ার নির্দেশ

Link Copied!

garments

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন দেয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। রোববার সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক সংক্রান্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্রোড় কমিটির সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
১৫ থেকে ২১ রমজানের মধ্যে শ্রমিকদের উৎসব ভাতা দিতে মালিকপক্ষকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। চুন্নু বলেন, ‘ঈদের সময় শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দিলে অনেকটা যানজট এড়ানো সম্ভব। আর জরুরি প্রয়োজন ছাড়া ঈদের ছুটির তিনদিন গার্মেন্টস খোলা না রাখার অনুরোধও জানাচ্ছি।’ এসময় রমজান মাসে শ্রমিক ছাটাই না করতে মালিকদের প্রতি অনুরোধ জানান মজিবুল হক চুন্নু। সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব, গার্মেন্টস মালিক ও শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।