ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরীয় বিমান দুর্ঘটনা
নতুন তথ্য পেয়েছে তদন্তকারীরা

Link Copied!

Mishoreআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার মিশরীয় বিমানটিতে দুর্ঘটনার আগ মুহূর্তে কিছু ধোঁয়া দেখা গেছে বলে নিশ্চিত করেছে তদন্তকারীরা। গত বৃহস্পতিবার রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় মিশরীয় ‍বিমান সংস্থা ইজিপ্ট এয়ারের ওই বিমানটি। পরে ভূমধ্যসাগরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।
বিমান বিষয়ক সংবাদমাধ্যম অ্যাভিয়েশন হেরাল্ড জানিয়েছে, প্রথমে টয়লেটে ধোঁয়া শনাক্তকারী যন্ত্রটি বন্ধ হয়ে যায় এবং বিমানটির বিদ্যুতও বন্ধ হয়ে যায়। এর মিনিট খানেক পরেই বিমানটি সংকেত হারিয়ে ফেলে। তবে ঘটনাটি দুর্ঘটনা কিনা- তা নিয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি ফ্রান্সের তদন্তকারী দলের মুখপাত্র।
বৃহস্পতিবার ৬৬ জন যাত্রী নিয়ে বিমানটি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিশরের কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা যাত্রীদের সবাই মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এভিয়েশন হেরাল্ড জানায়, বিমান যোগাযোগ বিষয়ক প্রযুক্তি ‘এয়ারক্রাফট কমিউনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম’র (এসিএআরএস) মাধ্যমে তারা তিনটি আলাদা চ্যানেল থেকে ফ্লাইট বিষয়ক তথ্য সংগ্রহ করেছেন। এতে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টা ২৬ মিনিটে এ৩২০ বিমানটির টয়লেটে ধোঁয়া দেখা যায়। এর এক মিনিট পরেই সংকেত দেয় ধোঁয়া শনাক্তকারী যন্ত্র।
ইজিপ্ট এয়ার জানায়, এসিএআরএস থেকে সর্বশেষ ২টা ২৯ মিনিটে বার্তা পাঠানো হয়। এর চার মিনিট পরে অর্থাৎ, ২টা ৩৩ মিনিটে বিমানটি নিখোঁজ হয়। এসিএআরএস স্বয়ংক্রিয়ভাবে বিমান বিষয়ক সব তথ্য ডাউনলোড করে থাকে।