ঢাকাSaturday , 21 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজিজ সুপার মার্কেটের পাশে কিশোরীর মৃতদেহ

Link Copied!

Aziz Super Marketনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের পাশ থেকে ১৮ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের পরনে রয়েছে প্রিন্টের সেলোয়ার কামিজ।
শনিবার সকাল ১০টার দিকে সংজ্ঞাহীন অবস্থায় ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক আরবি তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যটি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক। তিনি জানান, অজ্ঞাত ওই কিশোরীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে কাটা জখম রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়তো তাকে এলোপাতাড়ি কুপিয়ে আজিজ সুপার মার্কেটের পাশে ফেলে রেখে গেছে।