কুষ্টিয়া প্রতিনিধি : দুর্বৃত্তদের হামলায় নিহত হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান ওরফে ছানাউল্লাহ খুনে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। প্রকাশ্য এ খুনে জড়িতদের বিষয়ে কোন তথ্যও পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এ খুনে এখনো কোন মামলা হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী।
এলাকায় জনপ্রিয় এ হোমিও চিকিৎসক খুনের প্রতিবাদে সকাল থেকে বেলা ১১ টা পর্যন্ত দোকান পাট বন্ধ শহরের মজমপুর এলাকার ব্যবসায়ীরা।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট ঈদগাহ ময়দানে জানাযার পর জনপ্রিয় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমানকে পৌর কবরস্থানে সমাহিত করা হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল শিশির মাঠে হোমিও চিকিৎসক ছানাউল্লাহকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হোমিও এ চিকিৎসকের সঙ্গে থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুজ্জামানও দুর্বৃত্তদের সাপ্তাহিক দাতব্য চিকিৎসা দেয়ার উদ্দেশে যাওয়ার সময় পথিমধ্যে বটতৈল শিশির মাঠ নামক স্থানে দূর্বৃত্তের চাপাতির কোপে গুরুতর আহত হন। পরে আহত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

