ঢাকাFriday , 20 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চরাঞ্চলের দেড় লাখ মানুষ চরম আশ্রয়হীন

Link Copied!

Royanu-নিজস্ব প্রতিনিধি : ঘূর্ণিঝড় রোয়ানু’র আশঙ্কায় আগাম সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ভোলার উপকূলীয় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয়দেরকে পার্শ্ববর্তী নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। কিন্তু চরফ্যাসন উপজেলার মেঘনা ও সাগর মোহনায় জেগে ওঠা, ঢালচর, কুকরি মুকুরি, চরপাতিলা, চরহাসানসহ বেশ কয়েকটি জনবসতিপূর্ণ দ্বীপে বিশেষ কোনো আশ্রয়কেন্দ্র নেই বললেই চলে। ওইসব চরাঞ্চলে প্রায় দেড় লক্ষাধিক শিশু, নারী ও পুরুষ চরম আশ্রয়হীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঢালচরে একটি মাত্র আশ্রয় কেন্দ্রে রয়েছে। সেটি পুলিশ তদন্তকেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই। কুকুরি-মুকুরিতে কোন আশ্রয় কেন্দ্র নেই। তবে কুকুরি থেকে প্রায় ৩ কিলোমিটার দূর চরপাতিলায় একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। যেটিকে কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
এদিকে ইলিশের মৌসুম হওয়ায় ওইসব চরাগুলোতে এখন স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ অবস্থান করছে। এত মানুষের নিরাপদ আশ্রয় কেন্দ্র না থাকায় তারা ঝড় জলোচ্ছ্বাসে চরম ঝুঁকির মধ্যে থাকে।
কুকরী-মুকরী চেয়ারম্যান হাসেম মহাজন জানান, এই ইউনিয়নের ১৭ হাজার মানুষের জন্য মাত্র ৮টি স্কুল কাম আশ্রয়কেন্দ্র রয়েছে। যেগুলোতে ৪ থেকে ৫ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন।
সাগর মোহনার ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেছেন, এই দ্বীপ ইউনিয়নের ১৫ হাজার মানুষের জন্য মাত্র একটি আশ্রয়কেন্দ্র আছে। যাতে সর্বোচ্চ ৫শ’ মানুষ আশ্রয় নিতে পারবে।
চরফ্যাসন উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মোকাম্মেল হক জানান, চরফ্যাসন উপজেলায় মোট ১১১টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩০টি ব্যবহারের উপযোগী নয়। এ চাড়া ২৩টি মাটির কেল্লার মধ্যে মাত্র ১০টি কেল্লায় বিপদকালীন আশ্রয় নেয়া যায়।
উল্লেখ্য, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চরাগুলোতে আশ্রয় কেন্দ্র না থাকায় আইলা সিডরের মত প্রাকৃতিক ঝড় জলোচ্ছ্বাসে ব্যাপক জানমালের ক্ষতি হয়েছে।