ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া?

Link Copied!

Aishwaryaবিনোদন ডেস্ক : ২০১১ সালে প্রথম সন্তান আরাধ্যর জন্মের পর আবারও মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই! অন্তত ভারতীয় সোশাল সাইটে গত দুই দিন ধরে এমন সংবাদ নিয়ে চলছে তুমুল আলোচনা। কিন্তু আসলেই কি মা হতে চলেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী?
সত্য খবর হলো, মোটেও সন্তান সম্ভবা নন ঐশ্বরিয়া রাই। কিন্তু কোনো লক্ষণ না দেখেই আবারও তার সন্তান হওয়ার খবরটি সামনে আসার মূল কারণ কিন্তু চলতি কান চলচ্চিত্র উৎসব!
হ্যাঁ। ১৫তম বারের মত বিশ্বের জৌলুসময় কান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে ভারতীয় প্রতিনিধি হিসেবে লাল গালিচায় হাঁটলেন তুমুল জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। আর সেখানে হাঁটার পর থেকেই ঐশ্বরিয়া আবারও মা হতে যাচ্ছেন, এমন খবর চারদিকে ছড়িয়ে যায়।
কারণ সৌন্দর্যের আবেশ ছড়িয়ে দিতে ১৩ মে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন ঐশ্বরিয়া। এসময় তার পরনে ছিল সোনালী গাউন। লাল গালিচায় হাঁটার পর ঐশ্বরিয়ার এই ছবিগুলোই মূলত সোশাল সাইটে সবার ওয়ালে ওয়ালে ফেরে। সেখানে ঐশ্বরিয়াকে বেবি বাম্পসহ দেখিয়ে অনেকে এমন মজা করেন!
কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে বিশ্ব সুন্দরী ও বলিউডের তুমুল জনিপ্রয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই নিন্দুকের উদ্দেশে বলেছিন যে, ‘যতো পারো ট্রল করো!’ কিন্তু ট্রলটা যে এভাবে হবে তা কি তিনি আন্দাজ করতে পেরেছিলেন ঐশ্বরিয়া!