ঢাকাThursday , 19 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবীণদের বরণ করে হাসালেন চবি উপাচার্য

Link Copied!

cuচট্টগ্রাম প্রতিনিধি : বুধবার সকাল ১১টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অডিটোরিয়াম। নবীণদের বরণে তখন মঞ্চ প্রস্তুত। মঞ্চের সামনে পেছনে রঙ বেরঙের বেলুন। তার সামনে সারি সারিভাবে বসে আছেন শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবীণরা। তাদের মাঝে উচ্ছ্বাশ আর উদ্দিপনা। চলছে পরিচিতি, একজন আরেকজনের মধ্যে চলছে কত রকমের কথা-টথাও। এ যেন তাদের একেকজনের জন্মদিনের আয়োজনের অনুষ্ঠান।
বছরের শুরুতে বরণ করতে না পারলেও এতদিন পর এসে হলেও তাদের বরণ করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। ইনস্টিটিউট ছাড়াও তাদেরকে বরণ করে নিয়েছে ওই ইনস্টিটিউটের বড়রাও। আলোচনা অনুষ্ঠান, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং চট্টগ্রামের ব্যান্ড দল নাটাই’ এর মনমুগ্ধকর পরিবেশনা দিয়ে সাজানো হয় এ নবীন বরণ অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে নিজের ব্যক্তিগত প্রেমকাহিণী, ক্যাম্পাসের কাটানো সেই দিনগুলির কথা তুলে ধরেন। বক্তব্যে তাঁর কথার ফুলঝুড়িতে বিমোহিত হয়েছেন নবীণরা এমনকি উপস্থিত থাকা উপ-উপাচার্য ড.শিরীণ আক্তার চৌধুরীও। উপাচার্যের রোমান্টিক কথায় মঞ্চে নবীণরাতো মুখ চেপে হেসেছেন।
অনেক নবীণ শিক্ষার্থী স্যারের এমন রোমান্টিকথায় রীতিমত বিস্মিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য হয়েওতাঁর শিক্ষার্থীদের এমন আপন করে নেন তা তারা ভাবতেও পারেননি। এ জন্য নবীণ শিক্ষার্থীরা হাতের কলতালিতে ধন্যবাদ ও সম্মতি জানান উপস্থিত সকল অতিথিকে।
ইনিস্টিটিউটের পরিচালক প্রফেসর কিরণ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনিষ্টিটিউটের শিক্ষক ড. মো. আবদুস সালাম, ড. মোঃ শফিউল আলম, ড. উদিতি দাশ, শামসাদ বেগম চৌধুরী, মুহাম্মদ আমির উদ্দিন, মিজানুর রহমান মিজু প্রমুখ।