নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যারা প্রাথমিক আবেদন করতে পারেনি তাদের পুনঃভর্তির আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৮ মে) থেকে শুরু হতে যাচ্ছে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২২ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন কার্যক্রম চলবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) পাওয়া যাবে।

