ঢাকাSunday , 15 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৌদ্ধ ভিক্ষুক হত্যায় রোহিঙ্গাসহ আটক ৩

Link Copied!

Arrestবান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-আব্দুর রহিম (২৫), মো. জিয়া (২৭), হ্লামং চাক (২৩)। এদের মধ্যে আব্দুর রহিম ও জিয়া রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়। যদিও গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, এই ঘটনায় স্বজনরা জড়িত।
এ ব্যাপারে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আটককৃতদের মধ্যে ২ জন রোহিঙ্গা নাগরিক এবং আপরজন চাক সম্প্রদায়। আটককৃতদের বাইশারী তদন্তকেন্দ্রে এনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার ভোরের দিকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু উদাইংমে ওয়াইংসাকে (পাইসাং উ) (৮০) গলা কেটে হত্যা করে দুর্বত্তরা। সকালে তার ছেলের বউ খাবার নিয়ে বৌদ্ধ ক্যায়াংয়ে গেলে ভিক্ষুর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিক্ষুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
টনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুনুর রশীদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশসহ বিজিবি এবং প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে বিজিবি-পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।