ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের রাজনীতি দুষ্টচক্রের হাতে বন্দি

Link Copied!

gm-kaderনিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতি আজ দুষ্টচক্রের হাতে বন্দি বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘দেশে এখন স্বার্থের রাজনীতি চলছে। কোথাও স্বস্তিদায়ক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নেই। বর্তমান রাজনৈতিক ধারা ক্রমান্বয়ে দুর্বৃত্ত চক্রের ব্যবসায়িক পণ্যে রুপান্তরিত হচ্ছে।’
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির অষ্টম কাউন্সিলে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার জন্য কোথাও আশানুরূপ বিনিয়োগ না থাকায় নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে না। ফলে বেকার সমস্যা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। জনগণের জন্য কল্যাণমূলক রাজনীতি করতে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। তাই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। স্বার্থের রাজনীতি পরিহার করে জনকল্যাণে রাজনীতি করতে পারলে জাতীয় পার্টি জনগণের দলে পরিণত হবে।’
আগামীতে দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের জাতীয় পার্টিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান জিএম কাদের। তিনি বলেন, ‘আমাদের রাজনীতি হবে সরকারের সব জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা। পাশাপাশি সরকারের সব জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখা।’