ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গানে গানে শপথ পড়ালেন রওশন

Link Copied!

rowsanনিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির অষ্টম জাতীয় সম্মেলনে নেতাকর্মীদের গানে গানে শপথ পড়ালেন সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির অষ্টম সম্মেলনে নেতাকর্মীদের নিয়ে শপথ পাঠ করেন তিনি।
‘নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নব জীবনের ফুল ফোটাবো, প্রাণে প্রাণে আজ দীক্ষা নিলাম’ বক্তব্যের শেষে দলীয় সঙ্গীতের প্রথম এই চার লাইন নিজ কণ্ঠে গেয়ে শোনান রওশন এরশাদ।
গান গেয়ে তিনি নেতা-কর্মীদের পার্টিতে থেকে আরও ত্যাগী হয়ে দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান। দলীয় নেতা-কর্মীরাও তার সঙ্গে গান গেয়ে শপথ করলেন আমৃত্যু দলের সঙ্গে থাকার।
এর আগে বক্তব্যের শুরুতে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন জাতীয় পার্টির ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বলেন-অতীতকে স্মরণ করে এবং তা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
ছাত্র সমাজের উদ্দেশ্যে সিনিয়র কো-চেয়ারম্যান বলেন, ‘ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা। মূল ধারার রাজনীতিতে তাদের আসার কোনো প্রয়োজন নেই, তারা করবে ছাত্র রাজনীতি। ছাত্রজীবন শেষ করে তবেই তাদের মূল রাজনীতিতে আসা উচিত। তাহলে ছাত্র রাজনীতি আর কলুষিত হবে না।’
পার্টি থেকে চলে যাওয়াদের উদ্দেশ্যে রওশন বলেন, ‘আমরা দলকে আবার নতুনভাবে সাঁজাতে চাই, তাই পার্টির শুরু থেকে যারা ছিলেন তাদের আজ খুব প্রয়োজন। আপনারা সব মান-অভিমান ভুলে আমাদের মাঝে ফিরে আসুন। আপনাদের জন্য আমরা অধির আগ্রহে বসে আছি।’