ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

Link Copied!

Accidentদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাপায় স্কুলশিক্ষক দুর্গা প্রসাদ রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজন নারীকে (২৪) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত নারী ওই স্কুলশিক্ষকের শ্যালিকা বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুর্গা প্রসাদ রায় জেলার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃনাল রায়ের ছেলে এবং একই এলাকার আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কৃষি শিক্ষক।
আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কুমার রায় জানান, ফুলবাড়ী আত্মীয়ের বাসা থেকে সকালে নিজবাড়ী দিনাজপুরের বীরগঞ্জে আসার পথে চিরিরবন্দরের দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমতলী নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাক (ছিনা-মুন্নি ও নম্বর- বগুড়া-ট-১১-১২০৪) চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুর্গা প্রসাদ রায় মারা যান। তবে সেখানে আহত অবস্থায় উদ্ধার করা নারীর পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি জানান।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।