ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে যুবকের ৪ টুকরা লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের রেলনাইনের পাশ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের চার খন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। লাশটি ট্রেনে কাটা পড়ে চার টুকরা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১৪ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটলেও দুপুর ৩টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। বর্তমানে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। তবে এখনো পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি।
রেলওয়ে থানার এএসআই রাশেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, আজ (শনিবার) ভোরের দিকে অজ্ঞাতনামা এই ব্যক্তি তেজগাঁও রেলস্টেশনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় তিনি ট্রেনে নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বেলা ৩টায় তার লাশ উদ্ধার করা হয়। এখন লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে আনা হয়েছে।
এ পর্যন্ত লাশটির কোন পরিচয় মিলেনি। মৃতের পরনে ছিল সাদা ফুল হাতা গেঞ্জি ও সবুজ কালারের চেক লুঙ্গি।