ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ডেইরি ফার্মে শ্রমিকদের ঘরে ৩ ভাইয়ের মরদেহ

Link Copied!

deadসাভার  প্রতিনিধি : সাভারের হেমায়েতপুরে তিন ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে হেমায়েতপুরের প্রান্ত ডেইরি ফার্মের শ্রমিকদের থাকার ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তিন কিশোরের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে প্রান্ত ডেইরি ফার্ম নামে একটি গরুর খামারে শ্রমিকদের থাকার ঘর থেকে দুই ভাই ও ফুফাতো ভাইসহ তিন তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, তারা তিনজন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ওই কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলেও জানায় পুলিশ।
তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
নিহত দুই ভাইয়ের নাম নাছির ও জীবন। তারা হেমায়েতপুরে একটি গ্যারেজে কাজ করতো। দুই ভাই কিশোরগঞ্জ জেলার গ্রামের জিয়াউর রহমানের ছেলে। বাবা জিয়াউর রহমান হেমায়েতপুরে প্রান্ত ডেইরি ফার্মের কর্মচারী। তার পাশের একটি কক্ষে দুই ছেলে ও বোনের ছেলেসহ বসবাস করত। অপর নিহত ফুফাতো ভাই শাহাদাতের বাড়িও তাদের গ্রামেই। সে হোময়েতপুরে একটি খাবার হোটেলে কাজ করতো।